| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইমামদের নেতৃত্বেই সমাজে আলো ছড়িয়ে দিতে পারে : এ্যানি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৫ ইং | ১২:৩৪:৪০:অপরাহ্ন  |  ১৩৩২২৬২ বার পঠিত
ইমামদের নেতৃত্বেই সমাজে আলো ছড়িয়ে দিতে পারে : এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ইসলাম আমাদেরকে মানবতার কল্যাণে কাজ করা শিখিয়েছে। ন্যায় প্রতিষ্ঠা করা এবং শান্তি বজায় রাখা শিখিয়েছে। ইসলামের আলোকেই সমাজে ইতিবাচক দিকনির্দেশনা তুলে ধরা যায় আর এটি সম্ভব ইমাম এবং খতিবদের মাধ্যমে। 

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলা মডেল মসজিদ মিলনায়তনে ইমাম-খতিব কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন লক্ষ্মীপুর জেলা শাখার ব্যানারে এ আয়োজন করা হয়। 

ইমামদের উদ্দেশে  তিনি বলেন, ইমাম এবং খতিব সমাজের জ্ঞানী, প্রজ্ঞাবান এবং নেতৃত্ব প্রদানকারী। আপনারা যেটা পারেন সেটা একজন রাজনীতিবিদের পক্ষে কঠিন। 

তিনি আরো বলেন, বিগত কিছু বছর আপনারা যেমন বাধাগ্রস্ত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, আলো ছড়িয়ে দিতে পারেননি, আমরা রাজনৈতিক দলগুলোও সেখান থেকে বঞ্চিত ছিলাম। বঞ্চিত ছিলাম বলেই, সবাই মিলে একসঙ্গে আন্দোলন সংগ্রাম করেছি। সর্বশেষ জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ ভূমিকায় অবতীর্ণ হয়েছি। 

তিনি আরও বলেন, আমরা রাজনৈতিক দল, একেকজন একেক আদর্শের অনুসারী। কিন্তু দেশের জন্য, সমাজের জন্য দিন শেষে সেই ঐক্যটা আমাদের  রাখতে হবে। 

তিনি আরও বলেন, এখন যুগের পরিবর্তন, সময়ের পরিবর্তন হয়েছে। এ সময়টি আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং। এটাকে ওভারকাম করে টার্গেটে পৌঁছার জন্য নিজেদের নীতি-নৈতিকতা যেন অবক্ষয় না হয়। মাদকমুক্ত সমাজ যেন আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হই। যতই রাষ্ট্র এবং রাজনৈতিক সংস্কার করি, যতই নাগরিক উন্নয়নের কথা বলি, ইজ্জত সম্মান যদি না থাকে, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারি, তাহলে আমরা পিছিয়ে যাব। 

ফাউন্ডেশনের লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি মাওলানা মুজাহিদুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শায়খুল হাদীস আল্লামা হারুন আল মাদানী ও প্রধান আলোচক ছিলেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার। 

ফাউন্ডেশনের সদস্য মাওলানা ইমরান বিন বোরহানের  সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী, জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি জহির উদ্দিন প্রমুখ।


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪