| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদ্রাসার আহত শিক্ষকদের দেখতে ঢামেকে এনসিপি নেত্রী তাসনিম

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৫ ইং | ১৪:৪৩:০৪:অপরাহ্ন  |  ১৩১৭০৮৩ বার পঠিত
মাদ্রাসার আহত শিক্ষকদের দেখতে ঢামেকে এনসিপি নেত্রী তাসনিম

রিপোর্টার্স২৪ ডেস্ক : চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। সেই আহত শিক্ষকদের দেখতে রাতে ঢাকা মেডিকেল কলেজে যান জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এসময় দলের অন্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। 

বুধবার (২৯ অক্টোবর) সন্ধায় দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

এদিন দুপুরের দিকে চাকরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করলে পুলিশি বাধার মুখে পড়েন শিক্ষকরা। ওই সময় পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে আয়োজিত ওই মিছিলে কমিটির আহ্বায়ক শামসুল আলম ছাড়াও সদস্য সচিব মোহাম্মদ আল আমিন ও বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমানসহ শিক্ষক নেতারা অংশ নেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪