| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগারগাঁওয়ে সমাবেশ শেষে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিল জামায়াত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৫ ইং | ০৭:১১:২৬:পূর্বাহ্ন  |  ১২২৮৬৩০ বার পঠিত
আগারগাঁওয়ে সমাবেশ শেষে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিল জামায়াত
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ডেস্ক: নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবি আদায়ে রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁও মেট্রোরেল স্টেশন এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।সমাবেশ শেষে স্মারকলিপি দিতে নির্বাচন কমিশনে যায় দলটি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ১২টার দিকে সেখান থেকে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নেয় জামায়াতে ইসলামীর পদযাত্রা করে আসা মিছিলটি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সংক্ষিপ্ত সমাবেশ ও স্মারকলিপি প্রদানের একর্মসূচিতে নেতৃত্ব দেন । 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাগপা ও  বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি মিছিল নিয়ে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নেয়। পরে দলগুলোর প্রতিনিধিরা নির্বাচন কমিশনের ভেতরে প্রবেশ করে ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪