| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতসহ ৮ দল নভেম্বরে গণভোট, সংশোধিত আরপিও বহাল চায়

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৫ ইং | ০৯:৪৭:১৬:পূর্বাহ্ন  |  ১২২৪৮০৫ বার পঠিত
জামায়াতসহ ৮ দল  নভেম্বরে গণভোট, সংশোধিত আরপিও বহাল চায়
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ডেস্ক: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম বলেছেন, জুলাই জাতীয় সনদে আমরা ২৫টি দল স্বাক্ষর করেছি। নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে। গণভোট নভেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে। সংশোধিত আরপিও নিয়ে কোনো কোনো দল সংশোধনী আনতে বললেও আমরা বলেছি আরপিও হুবহু বহাল রাখতে হবে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে স্মারকলিপি দিয়ে দলগুলোর পক্ষে সাংবাদিকদের কাছে এমন দাবির কথা জানান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম।

সহকারী সেক্রেটারি আব্দুল হালিম বলেন,আট দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে স্মারকলিপি দেওয়ার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী তিন তারিখ নতুন কর্মসূচি দেওয়া হবে। সিইসি আমাদের কথা শুনেছেন। দাবি বিবেচনার ক্ষেত্রে উনাদের ভূমিকার কথা বলেছেন।

তিনি আরও বলেন, যারা জুলাই চেতনার পরিপন্থী কাজে থাকবে তারা ইনশাআল্লাহ জনগণের কাছে নিগৃহীত হবে। জুলাইয়ের প্রেক্ষাপটেই এত আয়োজন। তাই গণভোট আগে না করলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ এবং প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন, খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম প্রমুখ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪