| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাকা নয়, এটিএম মেশিনটাই তুলে নিয়ে গেল চোর

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৫ ইং | ১২:৩৬:০৫:অপরাহ্ন  |  ১৩১৫৪৮৯ বার পঠিত
টাকা নয়, এটিএম মেশিনটাই তুলে নিয়ে গেল চোর
ছবির ক্যাপশন: ভিডিও থেকে নেওয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক: ক্রেন দিয়ে দোকানের একটি অংশ ভেঙে প্রকাশ্যে তুলে নিয়ে যাওয়া হয় একটি এটিএম মেশিন। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

জানা গেছে, ঘটনাটি যুক্তরাজ্যের। ভিডিওতে দেখা যায়, একদল চোর ক্রেন দিয়ে দোকানের সামনের অংশ ভেঙে এটিএম মেশিনটি বের করে আরেকটি বাহনে করে সেটি অন্যত্র সরিয়ে নিচ্ছে।

টিআরটি মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চুরির ঘটনার সঙ্গে জড়িতরা সবাই মুখ বেধে ঘটনাস্থলে এসেছিলেন। তারা দ্রুত এটিএম মেশিনটি নিয়ে পালিয়ে যান।

এদিকে এটিএম মেশিন চুরির ঘটনায় তদন্তে নেমেছে যুক্তরাজ্য পুলিশ। ইতোমধ্যে ঘটনা সংশ্লিষ্ট তথ্য প্রদানে স্থানীয়দের সহায়তা চেয়েছে পুলিশ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪