| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কলি নয়, ফুল চায় এনসিপি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৫ ইং | ১২:৪৩:০৮:অপরাহ্ন  |  ১৩১১৩২৯ বার পঠিত
কলি নয়, ফুল চায় এনসিপি
ছবির ক্যাপশন: এনসিপি

স্টাফ রিপোর্টার: নির্বাচনী প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই প্রতীক পেলে সন্তুষ্ট হবেন না বলে জানিয়েছে এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে তিনি এ কথা জানান। 

এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে বলেন, ‘আমাদের ‘শাপলা কলি’ দেওয়া হলে তা আমরা মানি না। আমরা শাপলা ফুল চাই। শাপলা কলি প্রতিকের তালিকায় যুক্ত করায় আমরা সন্তুষ্ট নই।’

ইসির প্রকাশিত তালিকায় শাপলা কলি যুক্ত হয়েছে, এই প্রতীক যদি দেওয়া তাহলে এনসিপি সন্তুষ্ট কি না—জবাবে মুসা বলেন, ‘আমরা শাপলা চাই। আমাদের প্রার্থিত প্রতীক শাপলা। আমরা শাপলা চাই।’

শাপলা কলি দেওয়া হলে এনসিপি মেনে নেবেন কি না—জানতে চাইলে জহিরুল ইসলাম মুসা বলেন, ‘আমাদের যখন প্রতীক দেওয়া হবে, ‘তখন আমরা প্রতিক্রিয়া জানাব। এখনো প্রতীক বরাদ্দ দেয়নি। কিন্তু আমাদের শাপলা দিতে হবে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪