| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চেয়েছি শাপলা, দিয়েছে কলি—এটা প্রতারণা : সামান্তা শারমিন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৫ ইং | ১৩:০২:১৩:অপরাহ্ন  |  ১৩১৫৩৬৯ বার পঠিত
চেয়েছি শাপলা, দিয়েছে কলি—এটা প্রতারণা : সামান্তা শারমিন
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনের প্রতীক বরাদ্দ সিদ্ধান্তকে ‘প্রতারণামূলক’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন ‘শাপলার কলি’ প্রতীক দিয়ে এনসিপির সঙ্গে প্রতারণা করেছে। এ সিদ্ধান্তকে প্রতারণামূলক উল্লেখ করে সামান্তা শারমিন বলেন, ‘এই প্রতারণামূলক সিদ্ধান্ত থেকে নির্বাচন কমিশনকে সরে আসতে হবে।’

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সামান্তা শারমিন বলেন, ‘শাপলা চেয়েছি, দিয়েছে কলি। এমন একটা পরিবেশ দাঁড় করানো হচ্ছে, যেখানে আমরা মানসিক চাপে পড়ছি। তোমরা এখনো বাচ্চা—এই মনস্তাত্ত্বিক চাপ দিয়ে কোনো লাভ হবে না। কলি যেহেতু দিয়েছে, শাপলাও দেওয়া সম্ভব।’

সংবাদ সম্মেলনে এনসিপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন এবং কমিশনের সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি জানান।

উল্লেখ্য, এদিন নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। ইসি সচিব আখতার আহমেদের স্বাক্ষরে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এসংক্রান্ত গেজেট প্রকাশ হয়েছে। এতে ১১৯টি নির্বাচনী প্রতীকের তালিকা দিয়ে বলা হয়, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে স্থগিতকৃত প্রতীক ছাড়া অন্যান্য প্রতীকের মধ্যে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪