বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল পৌরসভার ৩নং ওয়ার্ডে বিএনপি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী নির্বাচনে ‘ধানের শীষ’ কে বিজয়ী করার লক্ষ্যে বৃহস্পতিবার রাতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য শহীদুল আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক জসিম উদ্দিন, অধ্যাপক মাসুদুর রহমান, বাউফল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুস খান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রহমান সেলিম সহ বাউফল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/এসএন