| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিদেশে যেতে বাধা : সরকারের ব্যাখ্যা চান মিলন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৫ ইং | ০৭:১২:২৮:পূর্বাহ্ন  |  ১৩০৮৫০২ বার পঠিত
বিদেশে যেতে বাধা : সরকারের ব্যাখ্যা চান মিলন
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ডেস্ক: বিএনপি নেতা, সাবেক শিক্ষামন্ত্রী  প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে কেন বিদেশে যেতে বাধা দেওয়া হল, সরকারের কাছে তার ব্যাখ্যা চেয়েছেন তিনি।

সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী শুক্রবার( ৩১ অক্টোবর )সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন ।

তিনি বলেন, “আমি সরকারের কাছে জানতে চাই, কেন আমাকে বিদেশে যেতে দেওয়া হল না। এই সরকার মহান চব্বিশের গণঅভ্যুত্থানের সরকার। আমার দল বিএনপি শুরু থেকেই মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তার নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে আসছে। মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমার গভীর শ্রদ্ধা সন্মান রয়েছে।

এহসানুল হক মিলন আরও বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সরকার কোনো সংস্থা বা বিভাগ কারো ভুল তথ্যে বা ষড়যন্ত্রের বিভ্রান্ত হবেন না। আমিসহ দেশের সকল নাগরিকের সাংবিধানিক ও নাগরিক, মানবিক অধিকার রক্ষায় তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।”

গত ২৯ অক্টোবর বেলা ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন থেকে বিদেশ যাত্রায়  সরকারের দেওয়া নিষেধাজ্ঞা আছে জানিয়ে বিএনপির  এই নেতা, সাবেক শিক্ষামন্ত্রী  প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে   ফিরিয়ে দেওয়া হয়।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককে যাওয়ার কথা ছিল মিলনের।

পরে অবশ্য তিনি সাংবাদিকদের বলেন, “আমি পুরোনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলাম। সেখানে ‘মিলন’ নামটি লেখা নেই। আমার ভুলের কারণে ফিরতে হয়েছে। তবে এর বাইরে কোনো ষড়যন্ত্র আছে কিনা জানি না।”

আজ শুক্রবারের সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি বলতে চাই, আমি রাষ্ট্রের প্রতি অনুগত। আইনের শাসন প্রতিষ্ঠার সর্বদা সচেষ্ট আছি এবং থাকব।

“রাষ্ট্রের প্রয়োজন, দেশ ও মানুষের কল্যাণে সরকারের সাথে সর্বাঙ্গীন সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।”


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪