| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটে সিপিবি নেতা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৫ ইং | ০৬:১৪:৫৫:পূর্বাহ্ন  |  ১২১১৮২৭ বার পঠিত
সিলেটে সিপিবি নেতা গ্রেপ্তার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ডেস্ক:বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ । 

শুক্রবার (৩১ অক্টোবর)রাত ১২টার দিকে নগরের আখালিয়া কালীবাড়ি এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।এসএমপির উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে সুমনের আটকের খবর স্বীকার করেন।

বিভিন্ন সূত্রে জানা যায়,১১ দফা দাবিতে গত মঙ্গলবার সিরেট নগরে বিক্ষোভ করেন চালকেরা, যেখানে সুমন নেতৃত্ব দেন। আন্দোলনের একপর্যায়ে তিনি ও কয়েকজন নেতা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দাবি আদায়ে রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত করেন। তবে শুক্রবার মধ্যরাতেই তাকে আটক করে পুলিশ।

সিপিবি’র সাবেক সভাপতি ও প্রবীণ আইনজীবী বেদানন্দ ভট্টাচার্য জানান, ‘শুক্রবার রাত ১২টার দিকে পুলিশ হঠাৎ এসে সুমনকে নিয়ে যায়। পরিবারকেও কিছু জানানো হয়নি।’

এর আগে শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী অভিযোগ করেন, অটোরিকশাচালকদের আন্দোলনের নামে ‘দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে।’ সংঘাতের আশঙ্কায় শনিবার ও রোববারের কর্মসূচি পালনের অনুমতিও দেওয়া হয়নি বলে জানান তিনি।

গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে সিলেট মহানগরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করে পুলিশ। পুলিশ কমিশনারের নেতৃত্বে ওই অভিযানে বহু রিকশা জব্দ ও চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর থেকেই নগরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪