| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানালেন আলাল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৫ ইং | ১১:৫৭:৪৩:পূর্বাহ্ন  |  ১৩০৪৯০৭ বার পঠিত
জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানালেন আলাল
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ডেস্ক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত ২৩, ২৪ এবং এর আগের গণহত্যা, নির্মম নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণের জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে তাহলে একাত্তরের গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামায়াতে ইসলামকেও নিষিদ্ধ করতে হবে। তাদের কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে। একই অপরাধে দুইরকম বিচার হতে পারে না। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে আজকে এই কথা বলতে চাই। 

শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

আলাল বলেন, তৎকালীন সরকারের কাছ থেকেও জামায়াত সুবিধা পেয়েছিল  জামায়াতের অনেক শীর্ষ নেতা একসময় জাসদের সঙ্গে যুক্ত ছিল, গলাকাটা পার্টির সঙ্গে সম্পৃক্ত ছিল। ৫ আগস্টের পর থেকে শিবিরের অনেক সদস্য ছাত্রলীগের ভেতর থেকে বের হয়েছে, আর এখন তারা বলছে- তারা প্রকাশ্যেই ছিল।

চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, জামায়াত এখন রূপ বদলাতে শুরু করেছে। তারা হিন্দু সম্প্রদায়কে নিয়ে সমাবেশ করছে, যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়। কারণ, বিএনপি এখন এমন এক অর্জুন গাছের ছালের মতো; যার যখন প্রয়োজন কেটে নিয়ে যায়।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশ বর্তমানে বহুরূপীদের খপ্পরে পড়েছে। এখন বিএনপির করণীয় হলো ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪