| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বহিষ্কৃত দুই নেতার পদ পুনর্বহাল করল বিএনপি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৫ ইং | ০৬:১০:৩৮:পূর্বাহ্ন  |  ৪৩২৪৫৬৫ বার পঠিত
বহিষ্কৃত দুই নেতার পদ পুনর্বহাল করল বিএনপি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত দুই নেতার পদ সাড়ে ৫ মাস পরে ফেরত দিয়েছে বিএনপি। শনিবার (১ নভেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদ ফেরত পাওয়া নেতারা হলেন-সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবর রহমান লেবু এবং যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবর রহমান লেবু ও যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত ৫ এপ্রিল চাঁদাবাজির অভিযোগ ওঠায় শীর্ষ এ দুই নেতাকে বহিষ্কারের সুপারিশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর চিঠি পাঠায় জেলা বিএনপি। পরবর্তী ১৫ এপ্রিল দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪