| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাষ্ট্রপতির কাছ থেকে জুলাই সনদের আদেশ না নিয়ে বিষ খেয়ে মরা ভালো: হাসনাত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৫ ইং | ১৬:১৭:১৩:অপরাহ্ন  |  ১২৮৯৯৯৫ বার পঠিত
রাষ্ট্রপতির কাছ থেকে জুলাই সনদের আদেশ না নিয়ে বিষ খেয়ে মরা ভালো: হাসনাত
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

 পটুয়াখালী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, মো. সাহাবুদ্দিনের (চুপ্পু) কাছ থেকে যদি জুলাই সনদের আদেশ নিতে হয়, তাহলে তার চেয়ে বিষ খেয়ে মরে যাওয়া ভালো। 

শনিবার (১ নভেম্বর) বিকেলে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত এক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বিএনপি বলে আমরা জামায়াত, জামায়াত বলে আমরা বিএনপি। এর মানে আমরা সঠিক পথে আছি। আমরা মধ্যপন্থী, সংস্কারপন্থী রাজনীতিতে বিশ্বাসী। আমরা বিএনপি নই, জামায়াতও নই। যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস ও সংস্কারের পক্ষে, তাদের নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়ব।’

তিনি আরও বলেন,আমাদের জোটে কারা থাকবে, সেটা আমরা ঠিক করব। যারা সংস্কার, সংবিধান ও প্রতিষ্ঠান সংস্কারের পক্ষে থাকবে, তারাই আমাদের সহযোগী হবে। জুলাই সনদে স্বাক্ষর করার সময় অনেকেই বুঝে না করেছিল, এখন তারাই বলছে আমরাই সঠিক ছিলাম।

সভায় উপস্থিত ছিলেন এনসিপি ও সহকারী অ্যাটর্নি জেনারেল (বরিশাল বিভাগ) সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা প্রমুখ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪