| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই সনদ প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ

‘দেখাইছে জরিনা, সংসার করতে হবে সখিনার সাথে’

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৫ ইং | ১৮:৪০:৩৩:অপরাহ্ন  |  ১২৯৩০৩০ বার পঠিত
‘দেখাইছে জরিনা, সংসার করতে হবে সখিনার সাথে’
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

পটুয়াখালী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘দেখিয়েছে জরিনা এখন বলছে সংসার করতে হবে সখিনার সাথে, আমরা শুরু থেকেই বলেছি আগে সনদ দেখাতে হবে। এরপরে সিদ্ধান্ত নেয়া হবে সিগনেচার করব কি করব না। তখন তারা আমাদের বিরোধিতা করেছিলেন। কেউ যদি জুলাই সনদে স্বাক্ষর করার পরে বলেন যে তাদের এটা দেখানো হয় নাই এমনটা ছিল না তবে তার দায় আমরা নেব কেন?’

শনিবার (১ নভেম্বর) বিকেলে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠিত সমন্বয় সভা শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, গণভোট সংস্কার বাস্তবায়নের একটা প্রক্রিয়া অতি দ্রুত তার অর্ডার জারি করতে হবে। এই আদেশ দেবেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুস। কিন্তু অনেকে এই আদেশ চুপ্পুর হাত থেকে নিতে চায়। হাসিনার আমলে ২০০০ মানুষ শহীদ হয়েছে অনেক মানুষ আহত হয়েছে এখন বিপ্লবের সার্টিফিকেট নিতে যেতে হবে চুপ্পুর কাছ থেকে এর চেয়ে বিশ খেয়ে মরে যাওয়া ভালো। যদি এ আদেশ চুপ্পুর কাছ থেকেই নিতে হয় তবে হাসিনার কাছে কেন নয়? এটা গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা।’ 

জোট করতে হলে কাদের সাথে জোট করবেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বিএনপি ও না জামাত ও না যারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে আমরা তাদের সাথে।’

এনসিপির যুগ্ম সদস্য সচিব ও পটুয়াখালী জেলার প্রধান সমন্বয়কারী এডভোকেট জহিরুল ইসলাম মুসার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, এনসিপির যুগ্ম-মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা আলম মিতু এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪