| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোলা সদর বিএনপির সকল কার্যক্রম স্থগিত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৫ ইং | ২০:০১:১৪:অপরাহ্ন  |  ১৩১৯১৪২ বার পঠিত
ভোলা সদর বিএনপির সকল কার্যক্রম স্থগিত
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভোলা শহরের নতুন বাজার এলাকায় শনিবার (১ অক্টোবর) দুপুরে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

এ ঘটনায় ভোলা জেলাধীন সদর উপজেলা বিএনপির কমিটির সকল কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি। শনিবার (১ অক্টোবর) দিবাগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ স্থগিতাদেশ দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভোলা জেলাধীন সদর উপজেলা বিএনপি’র কমিটির সকল কার্যক্রম স্থগিত থাকবে। খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু হোসেন বাবু বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মনিরুল হাসান বাপ্পি-কে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪