| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির নানা আয়োজন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৫ ইং | ০৯:৫৬:১৬:পূর্বাহ্ন  |  ১২৮৯৬৬৪ বার পঠিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির নানা আয়োজন
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স  ২৪ ডেক্স: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের বর্ণাঢ্য নানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।  দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ৫ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এ কর্মসূচি ঘোষণা করেন।  

রোববার (২ নভেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। 

সভার শুরুতে দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। সভায় সর্ব সম্মতিক্রমে নিম্ন লিখিত কর্মসূচি গৃহীত হয়।

 ৭ নভেম্বর সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের কার্যালয়ে দলীয় প্রতাকা উত্তোলন, সকাল ১০টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং বিকাল ৩ টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে  অনুষ্ঠিত হবে। জেলা ও উপজেলা পর্যায়েও থাকবে র‌্যালি।

সারা দেশে একযোগে অঙ্গ ও সহযোগী সংগঠনের  উদ্যোগে  দিবসটি উপলক্ষে  আলোচনা সভাসহ নানা  কর্মসূচি পালন করবে দলটি।

রিপোর্টার্স  ২৪/জয়

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪