| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৫ ইং | ১০:৪৫:৫৫:পূর্বাহ্ন  |  ১৩২২৪৮৬ বার পঠিত
৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ
ছবির ক্যাপশন: ছবি: নাহিদ ইসলাম

রিপোর্টাস ২৪ ডেক্স: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে এনসিপি । চলতি মাসেই প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে। রোববার (২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনে তিনি নিজে ঢাকার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তিনি উল্লেখ করেন,এক বছরে আমাদের অনেক কিছু কাঁধে নিতে হয়েছে। আমরা দল গঠনে সেই সময় পাইনি। কিন্তু আমাদের প্রস্তুতি কম থাকুক, বেশি থাকুক সেই জন্য আমরা কখনো নির্বাচন পেছানোর কথা ভাবি না। দেশের স্থিতিশীলতার জন্য আমরা চাই দ্রুত নির্বাচন হয়ে যাক। এই নির্বাচন আমাদের সামনে একটা প্রথম চ্যালেঞ্জ, প্রথম টেস্ট হবে আমরা এটাতে অংশগ্রহণ করবো। এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সমস্ত পরিকল্পনা নয়। এনসিপি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। 

রিপোর্টার্স ২৪/ জয়

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪