| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেষমেশ শাপলা কলিতেই রাজি এনসিপি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৫ ইং | ১১:১৭:৪২:পূর্বাহ্ন  |  ১২৮৫৭৪৬ বার পঠিত
শেষমেশ শাপলা কলিতেই রাজি এনসিপি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: প্রতীক হিসেবে ‘শাপলা’র জন্য অনড় অবস্থান থেকে সরে এসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার বিকালে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন শাপলা কলিসহ কয়েকটি প্রতীক যুক্ত করে গেজেট প্রকাশ করেছে। তারই ধারাবাহিকতায় এনসিপি ইসির তালিকা থেকে প্রতীক পছন্দ করে আজকে একটা আবেদন দিয়েছে। শাপলা, সাদা শাপলা ও শাপলা কলিকে দলের প্রতীক হিসেবে চেয়ে ইসিতে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। শাপলা কলি দেওয়া হলে এনসিপি নেবে। তৃণমূল কলিকে ইতিবাচক হিসেবে নিয়েছে।

এর আগে এক অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, আমরা বরাবরই বলে আসছি, এনসিপি শাপলা চায়। এনসিপি শাপলা নিয়ে নির্বাচন করবে। শাপলার প্রশ্নে আমরা আপসহীন। শাপলা নিয়ে আমরা একবিন্দু ছাড় দিতে চাই না।

এদিন সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে নাসীরুদ্দীন পাটওয়ারী ছাড়াও দলটির যুগ্ম আহ্বায়ক খালে খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। এসময় ইসি সচিব সচিব আখতার আহমেদ ছিলেন।

রিপোর্টার্স২৪/এমএ/এসসি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪