| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আসিফ মাহমুদকে মাফিয়া বললেন নীলা ইসরাফিল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৫ ইং | ১৪:৩৪:১৭:অপরাহ্ন  |  ১৩২৪৫৮৬ বার পঠিত
আসিফ মাহমুদকে মাফিয়া বললেন নীলা ইসরাফিল

স্টাফ রিপোর্টার: ‘মাফিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ’- এমন শিরোনামে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন এনসিপির সাবেক নেত্রী ও অভিনেত্রী নীলা ইসরাফিল। সঙ্গে যুক্ত করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদের ছবি সংবলিত একটি ফটো কার্ড।

রোববার (২ নভেম্বর) রাত ৮টা চার মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে পোস্টটি করেন তিনি। 

অই পোস্টে নীলা লিখেছেন, ‘আজকাল দেখি ব্রো কেবল উপদেশ দেয় না, সঙ্গে বডিগার্ড, স্টাইল, আর ভয়ও দেয়। বক্তব্য এমন, মনে হয় পরের সপ্তাহে নাগরিক শিক্ষা না, সবাইকে ‘গ্যাং ইন্সট্রাকশন’ দিতে চায়। দেশে এখন নতুন ডিপার্টমেন্ট লাগবে। ‘মাফিয়া ট্রেনিং বোর্ড’।’


এরপর একটি প্রশ্ন তুলে তিনি লেখেন, ‘আর নেতৃত্বের নতুন উপাধি? ‘উপদেষ্টা’ নয় ভাই, এখন সময় মাফিয়া আসিফ স্টাইল নেতৃত্বের। চলো সবাই, এখন থেকে সকালবেলা পুশআপ, দুপুরে অস্ত্র রিহার্সাল, রাতে রাষ্ট্রীয় গ্যাংস্টা মিটিং! দেশে গণতন্ত্র না, গ্যাংতন্ত্র আসতেছে মনে হয়।’

পোস্টের শেষে হ্যাসট্যাগে নীলা ইসরাফিল লেখেন, #মাফিয়া_মুড_অন।

গত ২৮ জুলাই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন আলোচিত অভিনেত্রী নীলা ইসরাফিল। সেসময় ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এনসিপিকে ‘নীতিহীন’ এবং ‘রিফিউজ (Reject) দল’ আখ্যা দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। এরপর থেকেই মূলত দলটির নেতা-কর্মীদের সঙ্গে তার টানা পোড়ন চলছে। পাশাপাশি এনসিপি ঘেষা উপদেষ্টারাও রয়েছেন তার নিশানায়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪