| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৫ ইং | ২০:২৯:৫৩:অপরাহ্ন  |  ১৩০১৪৭৬ বার পঠিত
আজ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ ডেস্ক: আজ বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নিয়ে এই সম্মেলন ডাকা হয়েছে।  রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল তিনটায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

একই দিন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন ।  বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদ সম্মেলন তথ্য নিশ্চিত করেন। 

জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে শতাধিক আসনে আংশিক এমপি প্রার্থীর তালিকা ঘোষণা করতে পারে বিএনপি। এরপর অন্যান্য আসনে ধাপে ধাপে প্রার্থীর নাম ঘোষণা করবে দলটি। সেই লক্ষ্যেই সম্প্রতি সারাদেশের তিনশ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির শীর্ষ নেতারা। সবমিলিয়ে প্রায় দেড় হাজারের মতো মনোনয়ন প্রত্যাশী উপস্থিত ছিলেন। 

এখন শতাধিক আসনে আংশিক এমপি প্রার্থীর নাম ঘোষণা করা হলেও তাদের বিএনপির পার্লামেন্টারি বোর্ডের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে বলে দলের নীতিনির্ধারকরা জানান।

রিপোর্টার্স ২৪ / জয়

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪