| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ০৭:১৩:২৯:পূর্বাহ্ন  |  ১২৮৭৮৪৭ বার পঠিত
সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিজ দলের প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

আজ সোমবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করছেন ।

এ বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস,  গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিনা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিভিন্ন বিভাগ থেকে আসা বিভাগওয়ারী সাংগঠনিক সম্পাদকরাও দলীয় কার্যালয়ে অবস্থান করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে এটি বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠক হিসেবে বিবেচিত হচ্ছে। বৈঠক থেকে প্রার্থী চূড়ান্তকরণ ছাড়াও নির্বাচনী  ইশতেহার প্রণয়নের প্রাথমিক নির্দেশনাও আসতে পারে।

দলের একাধিক স্থায়ী কমিটির সদস্য জানিয়েছেন, বৈঠকে দলীয় ও জোটগতভাবে একক প্রার্থী চূড়ান্তকরণের বিষয়টি আলোচনায় গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি আসন্ন নির্বাচনে অংশগ্রহণের কৌশল, প্রচার পরিকল্পনা ও ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি নিয়েও আলোচনা হচ্ছে।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, বৈঠক শেষে বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে।

রিপোর্টার্স ২৪ / জয়

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪