| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন কর্মসূচি ঘোষণা করলো জামায়াতসহ ৮ দল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ০৮:৫৬:১৯:পূর্বাহ্ন  |  ১২০২৩২২ বার পঠিত
নতুন কর্মসূচি ঘোষণা করলো জামায়াতসহ ৮ দল
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ ডেস্কজামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি দল পূর্বঘোষিত ৫ দফা দাবি আদায়ে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছে । সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, সবাই যখন ঐকমত্যে পৌঁছেছিলাম কখন হঠাৎ করে একটি দল  এর বিরোধিতা করছে। আমাদের প্রত্যাশা তারা তাদের দলীয় অবস্থান পরিষ্কার করবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোট আগে আর পরে করে লাভ নেই। বরং গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। কারণ নির্বাচনের দিন হ্যাঁ বা না ভোটে কারও মনোযোগ থাকবে না।

মাওলানা মামুনুল হক তার বক্তব্য বলেন, দেশ ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে উপনীত।  দেশের মানুষ জুলাই সনদ নিয়ে  যে স্বপ্ন দেখেছিলো এখনো অধরা। তিনি বলেন, আমাদের আটটি দলের ৫ দফা দাবিতে সংগ্রাম অব্যাহত থাকবে। ৮ টি দলের নতুন কর্মসূচির মধ্যে রয়েছে-৬ নভেম্বর বেলা ১১টায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে গণমিছিল করা। ১১ নভেম্বর বিক্ষোভ সমাবেশ করবে দলগুলো।

মামুনুল হক বলেন, আমরা বিশ্বাস করি দলগুলো বসে একমত হবে।

আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর), মাওলানা ইউনুছ আহমাদ ও অধ্যাপক আশরাফ আলী আকন, জামায়াতের ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, এএইচএম হামিদুর রহমান আযাদ, নেজামী ইসলাম পার্টির মুফতি হারুন ইজহার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান প্রমুখ।

আটটি দলের শীর্ষ নেতারা এর আগে সকালে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসেন । দলগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ডেভেলপমেন্ট পার্টি।

রিপোর্টার্স ২৪ / জয়

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪