| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুরে শেষ হলো জাকের পার্টির ৪৫ দিনের কর্মসূচি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ০৯:৪১:০৯:পূর্বাহ্ন  |  ১২০০৭১২ বার পঠিত
মাদারীপুরে শেষ হলো জাকের পার্টির ৪৫ দিনের কর্মসূচি

মাদারীপুর প্রতিনিধি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র ঘোষিত ৪৫ দিনের কর্মসূচি সম্পন্ন করেছে মাদারীপুর জেলা জাকের পার্টি। রবিবার বিকেলে শহরের রেণ্ডিতলায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী।

তিনি বলেন, আমরা বিভক্ত নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই— যেখানে মানুষ মানুষের জন্য কাজ করবে, রাজনীতি হবে মানবতার কল্যাণে। আমাদের লক্ষ্য ক্ষমতা নয়, মানুষের আস্থা অর্জন করা। জাকের পার্টি বিশ্বাস করে— ভালোবাসা, সহমর্মিতা ও নৈতিকতার মাধ্যমে পরিবর্তন সম্ভব। রাজনীতি মানে প্রতিপক্ষকে পরাজিত করা নয়, বরং জনগণকে জাগ্রত করা।

তিনি আরও বলেন, আগামী দিনে জাকের পার্টির প্রতিটি কর্মীকে ইসলামী মূল্যবোধ, দেশপ্রেম ও মানবসেবার চেতনায় উজ্জীবিত হয়ে মাঠে থাকতে হবে। আমরা বিশ্বাস করি, জাকের পার্টির নেতৃত্বেই বাংলাদেশে শান্তি, মানবতা ও সুশাসনের রাজনীতি প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা জাকের পার্টির সভাপতি আসাদুজ্জামান আকন, জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক বিভাগের ছাত্র ফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক ডা. হাবিবুর রহমান পলাশ, সহ-সভাপতি মোখলেসুর রহমান, সদর উপজেলা সভাপতি লুৎফর রহমান মিন্টু সিকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রিপন, মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি সুজন সিকদার, কালকিনি উপজেলা সভাপতি মুন্সি হুমায়ুন কবির ও সাহেবরামপুর ইউনিয়ন সভাপতি মো. জাকির হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে শান্তি, স্থিতিশীলতা ও মানবতার রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকারে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা শহরের পুরান বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪