| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ২ দিনের কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ১০:৪৯:৪৬:পূর্বাহ্ন  |  ১২৮৬২৯১ বার পঠিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ২ দিনের কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (৩ নভেম্বর) সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচির ঘোষণা দেন।

ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে কর্মসূচি সফল করতে নির্দেশনা পেয়েছেন।

ঘোষিত কর্মসূচি হলো:

৭ নভেম্বর (শুক্রবার): সকাল ১০টায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ; সারাদেশে বিশ্ববিদ্যালয় ও কলেজে পোস্টার সাঁটানো; সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোকচিত্র প্রদর্শনী; বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির র‍্যালি।

৮ নভেম্বর (শনিবার): সারাদেশে বিশ্ববিদ্যালয়, মহানগর ও জেলায় আলোচনা সভা; ঢাবিতে ছাত্রদলের আয়োজিত আলোচনা সভা।

ছাত্রদল নেতারা কর্মসূচি সার্থক করতে সকল নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪