| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের ডাকে লন্ডন গেলেন সালাহউদ্দিন আহমদ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ১১:০৩:১০:পূর্বাহ্ন  |  ১৩২৪৯৯৪ বার পঠিত
তারেক রহমানের ডাকে লন্ডন গেলেন সালাহউদ্দিন আহমদ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে জরুরি ভিত্তিতে লন্ডন গেলেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি।

বিএনপি সূত্রে জানা গেছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জরুরি ভিত্তিতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে লন্ডনে ডেকেছেন। তবে, কী কারণে ডেকেছেন, তা জানা যায়নি।

তবে একটি সূত্র জানায়, তারেক রহমান সালাহ উদ্দিনকে জরুরি ভিত্তিতে ডেকেছেন। সেখানে বিএনপির আগামী দিনের রাজনীতি, আসন্ন জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন তিনি। এ ছাড়াও যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪