| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যে আসন থেকে লড়বেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ১২:১০:৩৯:অপরাহ্ন  |  ১৩১৯০৯৫ বার পঠিত
যে আসন থেকে লড়বেন তারেক রহমান
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার: জন্মস্থান বগুড়া থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটে লড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বগুড়া-৬ আসনে নির্বাচন করবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে সংবাদ সম্মেলনে ২৩২টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। সেখানে এই তথ্য জানানো হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানানো হয়েছে। এছাড়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন। 

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পরে আগামী ২০২৬ সালের ফেব্র্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন পেতে যাচ্ছি। বিএনপির পক্ষ থেকে সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য আমরা ইতিমধ্যে সারাদেশে সব ইউনিটে কাজ শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের ২৩২ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করছি। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪