স্টাফ রিপোর্টার: আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়।
মির্জা ফখরুল ঘোষিত তালিকা থেকে জানা যায়, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
বলেন, দীর্ঘ ১৬ বছর পরে আগামী ২০২৬ সালের ফেব্র্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন পেতে যাচ্ছি। বিএনপির পক্ষ থেকে সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য আমরা ইতিমধ্যে সারাদেশে সব ইউনিটে কাজ শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা দিতে যাচ্ছি। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছে তাদের মধ্যে যেসব আসনে তাদের প্রার্থী দিতে চান সেখানে আমরা প্রার্থী দিইনি। তারা এসব আসনে প্রার্থী ঘোষণা করবেন।
বিএনপি মহাসচিব জানান, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে।
ঘোষিত তালিকা অনুযায়ী, দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী ১ আসন থেকে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া; বগুড়া-৬ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান; ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর; দলের স্থায়ী কমিটির সদস্য সিরাজগঞ্জ-২ ইকবাল হাসান মাহমুদ টুকু; দলের স্থায়ী কমিটির সদস্য ভোলা-৩ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ লড়বেন।
ঢাকা-৬ আসন থেকে ইশরাক হোসেন, নেত্রকোনা-৪ আসন থেকে লুৎফুজ্জামান বাবর,
রিপোর্টার্স২৪/ধ্রুব