স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (হরিরামপুর, সিংগাইর, মানিকগঞ্জ সদরের একাংশ) আসন থেকে লড়বেন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খাঁন শান্ত।
সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটি এবং সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তালিকা থেকে জানা যায়, মানিকগঞ্জ-২ (হরিরামপুর, সিংগাইর) আসন থেকে প্রাথমিক পর্যায়ে বিএনপির মনোনয়ন পেয়েছেন আসনের সাবেক সাংসদ- ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খাঁন শান্ত।
পারিবারিকভাবেই রাজনীতির সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়ার শান্ত। তার বাবা সাবেক শিল্প মন্ত্রী ও সাংসদ শামসুল ইসলাম খাঁনের মৃত্যুতে ২০০৬ সালে তৎকালীন মানিকগঞ্জ-৪ আসনে উপ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন শান্ত। তিনি খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
রিপোর্টার্স২৪/ধ্রুব