চট্টগ্রাম প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রামের ১৬ আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। তবে কিছু আসনে এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, যেসব আসনে প্রার্থী ঘোষণা হয়নি, সেগুলো পর্যায়ক্রমে ঘোষণা করা হবে। পাশাপাশি কয়েকটি আসন শরিকদের জন্য ছেড়ে দেওয়া হবে।
এর আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী চূড়ান্তসহ সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের তফসিল ডিসেম্বরের শুরুতে ঘোষণা করবে নির্বাচন কমিশন।
চট্টগ্রামের ১৬ আসনে মনোনীত প্রার্থীরা:
আসন এলাকা প্রার্থী
চট্টগ্রাম-১ মীরসরাই নুরুল আমিন চেয়ারম্যান
চট্টগ্রাম-২ ফটিকছড়ি সরওয়ার আলমগীর
চট্টগ্রাম-৩ সন্দ্বীপ ঘোষণা হয়নি
চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড কাজী সালাহউদ্দিন
চট্টগ্রাম-৫ হাটহাজারী মীর মো. হেলাল উদ্দিন
চট্টগ্রাম-৬ রাউজান ঘোষণা হয়নি
চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া হুম্মাম কাদের চৌধুরী
চট্টগ্রাম-৮ বোয়ালখালী-চাঁন্দগাও এরশাদ উল্লাহ
চট্টগ্রাম-৯ কোতোয়ালী আবু সুফিয়ান (পরে স্থগিত)
চট্টগ্রাম-১০ হালিশহর-খুলশি আমির খসরু মাহমুদ চৌধুরী
চট্টগ্রাম-১১ বন্দর ঘোষণা হয়নি
চট্টগ্রাম-১২ পটিয়া এনামুল হক এনাম
চট্টগ্রাম-১৩ আনোয়ারা সরওয়ার জামাল নিজাম
চট্টগ্রাম-১৪ চন্দনাইশ ঘোষণা হয়নি
চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া ঘোষণা হয়নি
চট্টগ্রাম-১৬ বাঁশখালী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা
রিপোর্টার্স২৪/আরকে