চাঁদপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে চাঁদপুর জেলার ৫টি আসনের সম্ভাব্য প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চাঁদপুরের সম্ভাব্য প্রার্থীরা:
চাঁদপুর-১ (কচুয়া): সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ): বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর): জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ): মো. হারুনুর রশিদ
চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ): প্রকৌশলী মো. মমিনুল হক
প্রাথমিক তালিকা ঘোষণার আগে চাঁদপুরের বিভিন্ন আসনে দলীয় নেতারা স্থানীয় এলাকায় প্রচারণা চালিয়ে আসছেন। চাঁদপুর-১ আসনে মোশাররফ হোসেন ও প্রকৌশলী মাহবুবুর রহমান, চাঁদপুর-২ আসনে জেলা বিএনপির সহ-সভাপতি এম এ শুক্কুর পাটোয়ারী ও যুগ্ম সম্পাদক তানভীর হুদা, চাঁদপুর-৩ আসনে জেলা বিএনপির উপদেষ্টা আজম খান ও যুগ্ম আহবায়ক মোস্তফা খান সফরী, চাঁদপুর-৪ আসনে উপজেলা বিএনপির আহবায়ক এম এ হান্নান, এবং চাঁদপুর-৫ আসনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ও জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মো. কামাল স্থানীয় প্রচারণা চালিয়েছেন।
রিপোর্টার্স২৪/আরকে