| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁর ৬টি আসনের মধ্যে ৫টিতে বিএনপির প্রার্থী ঘোষণা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ১৪:৩৫:৫৪:অপরাহ্ন  |  ১২৯১৮৫৬ বার পঠিত
নওগাঁর ৬টি আসনের মধ্যে ৫টিতে বিএনপির প্রার্থী ঘোষণা

নওগাঁ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপির প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।

প্রাথমিক মনোনীত প্রার্থীরা:

নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর): মোস্তাফিজুর রহমান

নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট): সামসুজ্জোহা খান

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী): ফজলে হুদা বাবুল

নওগাঁ-৪ (মান্দা): একরামুল বারী টিপু

নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর): রেজাউল ইসলাম (রেজু)

নওগাঁ-৫ (সদর) আসনে প্রার্থী এখনও ঘোষণা করা হয়নি।

নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক (নান্নু) বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগ্য নেতাদেরই মনোনীত করেছেন। আশা করছি সকল ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে কাজ করবে। সব আসনেই বিপুল ভোটে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে। নওগাঁ-৫ আসনও খুব শিগগির মনোনীত হবে।”

জেলা বিএনপি মনে করছে, একসময় নওগাঁর ছয়টি আসনই দলীয় ঘাঁটি ছিল। এই নির্বাচনে দলীয় একতা বজায় রেখে সব আসনই বিজয়ী করতে তারা সচেষ্ট।

উল্লেখ্য, নওগাঁর ১১টি উপজেলা রয়েছে, যা ৬টি সংসদীয় আসনের মধ্যে বিভক্ত।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪