| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা-১৪ আসনে জামায়াতের আরমানের সঙ্গে লড়বেন ধানের শীষের প্রার্থী তুলি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ১৪:৪০:৩৫:অপরাহ্ন  |  ১২৮৫২৮৩ বার পঠিত
ঢাকা-১৪ আসনে জামায়াতের আরমানের   সঙ্গে লড়বেন ধানের শীষের প্রার্থী তুলি
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: ঢাকা-১৪ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে সানজিদা ইসলাম তুলির নাম ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এ ঘোষণা দেন।

সানজিদা ইসলাম তুলি গুমের শিকার ভুক্তভোগী পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’ এর সমন্বয়কারী।

ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতের প্রার্থী ব্যারিস্টার আহমাদ বিন কাসেম ওরফে আরমান। তিনি মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে।

উল্লেখ্য, সানজিদা ইসলাম তুলির ভাই সাজেদুল ইসলাম সুমনকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ২০১৩ সালের চৌঠা ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।

এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হয়েছিলেন ব্যারিস্টার আরমান। দীর্ঘ আট বছর তিনি আয়নাঘরে গুম ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর আয়নাঘর থেকে মুক্তি পান তিনি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪