| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহ-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মেহেদী হাসান রনি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ১৪:৪৩:০৭:অপরাহ্ন  |  ১৩০৫২৩৪ বার পঠিত
ঝিনাইদহ-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মেহেদী হাসান রনি

ঝিনাইদহ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ (মহেশপুর ও কোটচাঁদপুর) আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনিকে। ২০১৮ সালের নির্বাচনে তিনি একই আসনে মনোনয়নপ্রাপ্ত ছিলেন। তার পিতা প্রয়াত শহিদুল ইসলাম মাস্টার চারবার সংসদ সদস্য হিসেবে এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ঝিনাইদহ-৩ আসনটি কোটচাঁদপুর ও মহেশপুরের ১৭টি ইউনিয়ন ও দুইটি পৌরসভা নিয়ে গঠিত। ভোটার সংখ্যা ৪২৫,০২৬ (পুরুষ ২১৪,০৬০; নারী ২১০,৯৬৩; তৃতীয় লিঙ্গ ৩)। আসন্ন নির্বাচনে ১৬৬টি কেন্দ্রের ৯৩১টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মেহেদী হাসান রনির শিক্ষা ও রাজনৈতিক জীবন:

রনি ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক (২০০০) এবং ঢাকা কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক (২০০২) পাশ করেন। অস্ট্রেলিয়ার কার্ডান ইউনিভার্সিটি থেকে অনার্স শেষ করে ২০০৯ সালে দেশে ফিরে বাবার দেখানো পথে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। ২০১৫-২০১৯ সালে উপজেলা বিএনপি’র সিনিয়র সাধারণ সম্পাদক, ২০১৯ সালে থানা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব এবং ২০২২ সালে উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন।

এই আসনের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, কণ্ঠশিল্পী মনির খান, ইঞ্জিনিয়ার মমিনুর রহমান ও কেন্দ্রীয় বিএনপি নেতা মনিরুজ্জামান খান শিমুল। কেন্দ্রীয় সিদ্ধান্তে রনিকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক প্রদান করা হয়েছে।

গত ২৭ অক্টোবর গুলশান পার্টি অফিসে অনুষ্ঠিত কেন্দ্রীয় বৈঠকে দলীয় ঐক্যের প্রতি গুরুত্ব দেওয়া হয়। ভার্চ্যুয়ালি সভায় তারেক রহমান নেতাকর্মীদের পারস্পরিক শ্রদ্ধা, শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার নির্দেশ দেন।

ঝিনাইদহ-৩ আসনের নির্বাচনী ইতিহাস:

বিএনপি স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন এই আসনে আধিপত্য বজায় রেখেছে। ২০০৮ সালের নির্বাচনে একমাত্র আওয়ামী লীগ জয়ী হয়েছে। দলীয় নেতৃত্ব আশা প্রকাশ করেছেন, তারেক রহমানের নেতৃত্ব ও ঐক্যের মাধ্যমে আসনটি পুনরায় শক্ত অবস্থানে ফিরবে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪