| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরিশাল-৫ আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ১৪:৪৮:৪৫:অপরাহ্ন  |  ১২৮২০৮৭ বার পঠিত
বরিশাল-৫ আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার

বরিশাল প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বরিশাল-৫ (সদর) আসনে মনোনীত হয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

বরিশালের ঘোষিত প্রার্থীরা:

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া): এম জহির উদ্দিন স্বপন

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া): এস সরফুদ্দিন আহমেদ সান্টু

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ): রাজীব আহসান

বরিশাল-৫ (সদর): মজিবর রহমান সরোয়ার

বরিশাল-৬ (বাকেরগঞ্জ): আবুল হোসেন খান

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে দুইজন হেভিওয়েট প্রার্থী থাকায় চূড়ান্ত মনোনয়ন পরবর্তীতে ঘোষণা করা হবে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪