কিশোরগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ৬টি আসনের মধ্যে ৪টিতে বিএনপি প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ প্রার্থীদের নাম ঘোষণা করেন।
তিনি জানান, সারাদেশে ধাপে ধাপে প্রার্থীর তালিকা প্রকাশ করা হচ্ছে। যেসব আসনে এখনও আলোচনা চলছে, সেসবের নাম পরে ঘোষণা করা হবে।
ঘোষিত প্রার্থীরা:
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া): অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তারাইল): সাবেক শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুক
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম): অ্যাডভোকেট ফজলুর রহমান
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর): মো. শরীফুল আলম
বাকি দুই আসন:
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর)
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী)
চূড়ান্ত যাচাই-বাছাই শেষে খুব শিগগিরই ঘোষণা করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ-১ ও ৫ আসনের জন্য একাধিক প্রার্থীর নাম প্রস্তাব আকারে কেন্দ্রে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/আরকে