যশোর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে দলের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত প্রার্থীরা:
যশোর-১ (শার্শা): কেন্দ্রীয় কমিটির সদস্য মফিকুল হাসান তৃপ্তি
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা): জেলা বিএনপির সহ-সভাপতি সাবিরা নাজমুল মুন্নী
যশোর-৩ (সদর): সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত
যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া): সাবেক সংসদ সদস্য টিএস আইয়ুব
যশোর-৬ (কেশবপুর): কেন্দ্রীয় কমিটির সদস্য রওনক জাহান শ্রাবণ
তবে যশোর-৫ (মণিরামপুর) আসনের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি।
রিপোর্টার্স২৪/আরকে