| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরগুনায় ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মোল্লা ও নুরুল ইসলাম মণি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ১৫:৪৬:২৭:অপরাহ্ন  |  ১২৯৯৪৯২ বার পঠিত
বরগুনায় ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মোল্লা ও নুরুল ইসলাম মণি

বরগুনা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসন থেকে বিএনপি মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা এবং বরগুনা-২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও তিনবারের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম মণি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

প্রার্থীরা মনোনয়ন ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেন। বিভিন্ন স্থানে নেতা-কর্মীরা মিছিল ও মিষ্টি বিতরণ করেন।

বরগুনা-১ আসনের প্রার্থী নজরুল ইসলাম মোল্লা বলেন, "১৯৯১ সালের পর এই এলাকায় বিএনপির প্রার্থী দেওয়া হয়নি। এবার মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। ইনশাআল্লাহ, বিজয় আমাদের হবে।"

বরগুনা-২ আসনের প্রার্থী নূরুল ইসলাম মণি বলেন, "এই অঞ্চলে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। নির্বাচিত হলে পাথরঘাটা–বামনা–বেতাগীর অবহেলিত মানুষের স্বপ্ন পূরণ এবং একটি শক্তিশালী অর্থনৈতিক জোন গড়ে তুলবো। এতে যুবকদের বেকারত্ব কমবে এবং দেশের অর্থনীতিতে বড় অবদান হবে।"

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪