রিপোর্টার্স ২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিরাজগঞ্জে ৬টি আসনের মধ্যে ৫টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষনা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এসব প্রার্থীদের নাম ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয় নেতারা।
সিরাজগঞ্জ জেলার মোট ছয়টি আসনের মধ্যে সিরাজগঞ্জ-১ আসনের প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে। তবে বাকি পাঁচ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। ঘোষিত প্রার্থীরা হলেন—সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ): বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ): সাবেক ছাত্রনেতা ভিপি আইনুল হক, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া): দুইবারের সাবেক সংসদ সদস্য এম. আকবর আলী, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী): রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর): ডা. এম. এ. মুহিত।
দলীয় সূত্রে জানা গেছে, বাকি থাকা আসনে পরবর্তীতে প্রার্থী ঘোষণা করা হবে।
রিপোর্টার্স ২৪/ জয়