| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণমাধ্যমে আসা দলের প্রার্থী তালিকা আনুষ্ঠানিক নয় দাবী এনসিপি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ২০:১২:২০:অপরাহ্ন  |  ১২৯০৪৪১ বার পঠিত
গণমাধ্যমে আসা দলের প্রার্থী তালিকা আনুষ্ঠানিক নয় দাবী এনসিপি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ ডেস্ক: দেশের বিভিন্ন গণমাধ্যমে আসা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনী আসনের প্রার্থীর তালিকা আনুষ্ঠানিক নয় বলে দাবী দলটির দপ্তর সম্পাদকের। 

সোমবার (৩ নভেম্বর) মুঠোফোন বার্তায় তিনি দাবী করেন,গণমাধ্যমে যে তালিকা এসেছে তা দলের আনুষ্ঠানিক ফোরাম বা সভায় এমন কোনো  সিদ্ধান্ত নেয়া হয়নি।

যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এক ভিডিও বার্তায় জানান, যে তালিকা দেখানো হয়েছে তা অনুমানমূলক, আনুষ্ঠানিক নয়। প্রার্থী তালিকা নিয়ে কাজ এখনো চলছে, আগামী এক সপ্তাহ পরে তালিকা প্রকাশ করা হবে।

অন্যদিকে, অনানুষ্ঠানিক তালিকা গণমাধ্যমে প্রচার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন নেতাকর্মীরা। 

 রিপোর্টার্স ২৪/ জয়

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪