রিপোর্টার্স ২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।
সোমবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সারা দেশের সাথে ঢাকার ১৩টি আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর মধ্যে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন খন্দকার আবু আশফাক। ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনে লড়বেন আমানউল্লাহ আমান, ঢাকা-৩ (কেরানীগঞ্জ-জিনজিরা) আসনে প্রার্থী করা হয়েছে গয়েশ্বর চন্দ্র রায়কে,ঢাকা-৪ (যাত্রাবাড়ি) আসনে মনোনয়ন পেয়েছেন তানভীর আহমেদ রবিন,ঢাকা-৫ (ডেমরা) আসনে লড়বেন নবী উল্লাহ নবী,ঢাকা-৬ আসনে লড়বেন ইশরাক হোসেন,ঢাকা-৮ আসনে (মতিঝিল-শাহজাহানপুর-রমনা) মির্জা আব্বাস, ঢাকা-১১ (বাড্ডা) আসনে এম এ কাইয়ুম । ঢাকা-১২ (তেজগাঁও) আসনে সাইফুল আলম নীরব,ঢাকা-১৪ (মিরপুর) আসনে সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ (কাফরুল) শফিকুল ইসলাম খান,ঢাকা-১৬ (পল্লবী) আসনে আমিনুল হক, ঢাকা-১৯ (সাভার) আসনে লড়বেন দেওয়ান সালাহ উদ্দিন বাবু।
রিপোর্টার্স ২৪/ জয়