| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমরা সবাই জাতীয় নির্বাচনের আগে গণভোট চেয়েছি: চরমোনাই পীর

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ২৩:০৩:৪১:অপরাহ্ন  |  ১১৮৯৩০৫ বার পঠিত
আমরা সবাই জাতীয় নির্বাচনের আগে গণভোট চেয়েছি: চরমোনাই পীর
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ ডেস্ক:বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির (চরমোনাই পীর) সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, আমরা সবাই জাতীয় নির্বাচনের আগে গণভোট চেয়েছি। আর বিএনপি চেয়েছে ভোটের দিন। আমরা বলব, এটা একটা দুষ্টামি। এই নির্বাচন বৈধতা পাবে জাতীয় সনদ আইনি ভিত্তি পাওয়ার পর। অর্থাৎ জাতীয় সনদ আইনি ভিত্তি না পেলে এই নির্বাচন বৈধতা পাবে না। 

সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ ইসলামী আন্দোলন আয়োজিত পাঁচ দফা দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। যেনতেন নির্বাচনের জন্য হাজার হাজার মায়ের কোল খালি হয়নি। 

আমরা যারা জুলাই যোদ্ধা ছিলাম, রাস্তায় ছিলাম, বর্তমান সংবিধান অনুযায়ী আমাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হবে! এজন্য সর্বপ্রথম জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। তারপরে 

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মো. নিজাম উদ্দিন সভাপতিত্ব করেন ।

রিপোর্টার্স ২৪/ জয়

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪