| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাঠ আগের মতো নেই, সময়মত মিলিয়ে নিন: সারজিস আলম

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ০৭:৪৩:৫৪:পূর্বাহ্ন  |  ১৩০৩০৯৯ বার পঠিত
মাঠ আগের মতো নেই, সময়মত মিলিয়ে নিন: সারজিস আলম
ছবির ক্যাপশন: সারজিস আলম

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, প্রতীক ভাড়া দেওয়ার দিন শেষ। জোট করলেও এবার নিজ দলের প্রতীকে ভোট দিতে হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, প্রতীক ভাড়া দেয়ার দিন শেষ। জোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। মাঠ আর আগের মতো নেই। আগের ইকুয়েশন এবার মিলবে না। সময়মত মিলিয়ে নিয়েন।

এমন মন্তব্য রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি করেছে। কারণ, সম্প্রতি সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে, যেখানে বলা হয়েছে যে নিবন্ধিত দল জোটবদ্ধভাবে ভোটে অংশ নিলেও নিজ দলের প্রতীকে ভোট দেওয়া বাধ্যতামূলক।

উল্লেখ্য, ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এরপর জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করার বিষয়টি নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি সংশোধন বহাল রাখার দাবিতে অনড় ছিল।

সারজিস আলমের এই মন্তব্য রাজনৈতিক বিশেষজ্ঞ ও দলের কর্মীসমাজের মধ্যে নতুন বিতর্ক ও সচেতনতার ইঙ্গিত দিচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪