| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যারা মনোনয়ন পায়নি,দল তাদের সম্মান দেবে: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ০৯:৩০:৪১:পূর্বাহ্ন  |  ১২৯৬৭৭২ বার পঠিত
যারা মনোনয়ন পায়নি,দল তাদের সম্মান দেবে: মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স২৪ডেস্ক:  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে মনোনয়ন না পাওয়া নেতা-কর্মীদের উৎসাহ ও আশ্বাস দিয়েছেন।

স্ট্যাটাসে মির্জা ফখরুল লিখেছেন,‘মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং সকল নেতা-নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সকল কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ, আজীবন আমার সঙ্গে থাকার জন্য’

তিনি ব্যক্তিগত স্মৃতিচারণ করে জানান, ‘১৯৮৭ সালে রাজনীতিতে ফিরে আসার সিদ্ধান্ত নেওয়ার সময় আমার মেয়ে দু’টি খুব ছোট ছিল; ঢাকায় পড়াশোনা করছিল। আমার স্ত্রী তখন অনেক কম বয়সের ছিলেন; 

'আমার মেয়ে দুটোর হাত ধরে সেই নিয়ে গেছে স্কুলে, ডাক্তারের কাছে! মনে পড়ে আমার বড় মেয়ের একটা অপারেশন হবে, আমি সারারাত গাড়িতে ছিলাম, ঢাকার পথে! যাতে মেয়ের পাশে থাকতে পারি! এত কষ্ট হচ্ছিল, আমি ছিলাম মসজিদে যখন তার অপারেশন হচ্ছিল!'

মনোনয়নবঞ্চিত নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন,‘এই নির্বাচন আমার শেষ নির্বাচন! যারা মনোনয়ন পাননি, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে।’

সবশেষে মির্জা ফখরুল সবাইকে আহ্বান জানিয়ে বলেন,‘আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দোয়া করবেন! আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকবো এবং কাজ করবো, ইনশাআল্লাহ।”

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪