| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন ব্যবস্থাপনা কমিটি ঘোষণা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ১০:১০:১৩:পূর্বাহ্ন  |  ১২৮১৪৫১ বার পঠিত
এনসিপির কেন্দ্রীয় নির্বাচন ব্যবস্থাপনা কমিটি ঘোষণা
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স২৪ডেস্ক: আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ১৩তম সংসদীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এনসিপি আজ মঙ্গলবার (৪ নভেম্বর )একটি কেন্দ্রীয় নির্বাচন ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করেছে। 

কমিটির সভাপতি হয়েছেন,সমন্বয়ক নাসীরউদ্দিন পাটোয়ারী। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।  কমিটির অন্য  সদস্যরা হচ্ছেন: আরিফুল ইসলাম আদিব, মাহবু্ব আলম মহীর, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, আবদুল্লাহ আল আমিন, আলাউদ্দিন মোহাম্মদ, জহিরুল ইসলাম মুসা, হুমায়রা নূর, সইফুল্লাহ হায়দার এবং মোঃ তারিকুল ইসলাম।

এই কমিটির দায়িত্ব থাকবে প্রার্থী নির্বাচন, মাঠ-স্তরের সমন্বয়, আইন-প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারকৌশল, প্রশিক্ষণ এবং মনিটরিং-সহ নির্বাচন প্রস্তুতির যাবতীয় কার্যক্রম-পরিকল্পনা।

রিলিজে আরও বলা হয়েছে যে কমিটি দলীয় নির্বাচন পরিকল্পনা ও প্রস্তুতির সর্বাঙ্গীণ তত্ত্বাবধান করবে। রিলিজটি অনুমোদন  দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।

রিপোর্টার্স২৪/এসসি





ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪