| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুর-১ আসনে ‘বিতর্কিত’ কামাল মোল্লার প্রার্থিতা স্থগিত করল বিএনপি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ১২:০৩:১৬:অপরাহ্ন  |  ১৩০৬৯২১ বার পঠিত
মাদারীপুর-১ আসনে ‘বিতর্কিত’ কামাল মোল্লার প্রার্থিতা স্থগিত করল বিএনপি

মাদারীপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বিএনপি ঘোষিত ২৩৭টি আসনের মধ্যে মাদারীপুর-১ (শিবচর) আসনের প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। মাদারীপুর-১ আসনের কামাল জামান মোল্লার নামও ওই ঘোষণার মধ্যে ছিল। তবে “অনিবার্য কারণে” তার নাম স্থগিত রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কামাল নুরুদ্দিন মোল্লা ২০০১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তার পরিবারও রাজনৈতিকভাবে প্রভাবশালী; তার ভাই লতিফ মোল্লা শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চেয়ারম্যান পদে ছিলেন।

মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর জামাল নুরুদ্দিন মোল্লার সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। তবে তার পরিবারের আওয়ামী লীগ সংযোগের কারণে দলের কিছু নেতাকর্মীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হওয়ায় মনোনয়ন স্থগিত করা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

এর আগে জামাল নুরুদ্দিন মোল্লা ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে বিতর্কিত হয়েছিলেন। এছাড়া নানা সময়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মীদের সাথে তার ছবি প্রকাশ নিয়েও স্যোশাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। 

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪