| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ১৩:০৫:৩৯:অপরাহ্ন  |  ১২৭৮৯৬৮ বার পঠিত
বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবির ক্যাপশন: নাসীরুদ্দীন পাটওয়ারী।

স্টাফ রিপোর্টার: বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরীক কমিটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় এক আলোচনা সভায় এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার প্রতীক বিক্রির দোকান বন্ধ করে দিয়েছে। বিএনপি নিজের ক্ষতি করে হলেও জনগণের ক্ষতি চায়। 

তিনি আরও বলেন, লন্ডনে হওয়া ডিলে ক্ষমতায় গেলে এনসিপির হাতে পতন হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি কেবল দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। খালেদা জিয়ার পাশে দুর্নীতিবাজরা ছিল। শেখ হাসিনার অপরাধে বিএনপির অপরাধ ঢাকা পড়ে গেছে। এবার দলটির প্রার্থী তালিকায় জুলাই সনদের প্রয়োজন নেই বলা লোকও রয়েছেন। এ নিয়ে আমরা হতাশ।

আরপিও সংশোধনী অধ্যাদেশের প্রসঙ্গ টেনে এনসিপির এ নেতা বলেন, অন্তর্বর্তী সরকার প্রতীক বিক্রির দোকান বন্ধ করে দিয়েছে। প্রতীক বিক্রির দিন শেষ।

নিজের দলের মনোনয়নের বিষয়ে তিনি বলেন, এনসিপির কোনও নেতাকর্মীর বিরুদ্ধে ন্যূনতম অভিযোগ থাকলে তাদের মনোনয়ন দেয়া হবে না।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪