| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই আন্দোলনে নিহত মুগ্ধর ভাই স্নিগ্ধ যোগ দিলেন বিএনপিতে

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ১৬:১১:৪১:অপরাহ্ন  |  ১২৮১৫৫০ বার পঠিত
জুলাই আন্দোলনে নিহত মুগ্ধর ভাই স্নিগ্ধ যোগ দিলেন বিএনপিতে
ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৯টায় গুলশানে বিএনপির চেয়ারপার্সন কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে সদস্যপদ গ্রহণ করেন। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের পিতা মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪