| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিবন্ধনের দাবিতে ইসিতে তারেকের অনশন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ২১:৪৬:৫৭:অপরাহ্ন  |  ১১৮৬৯০১ বার পঠিত
নিবন্ধনের দাবিতে ইসিতে তারেকের অনশন
ছবির ক্যাপশন: আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।

রিপোর্টার্স ২৪ ডেস্ক:নির্বাচন কমিশন থেকে নিবন্ধন না পাওয়ায় আমরণ অনশন বসেছেন 'আমজনতার দল'  সাধারণ সম্পাদক মো. তারেক রহমান। 

মঙ্গলবার (৪ নভেম্বর) মধ্যরাতেও তাকে নিবাচন কমিশন ভবনের প্রধান ফটকের সামনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে কর্মীদের সঙ্গে নিয়ে  অনশন চালিয়ে যাচ্ছেন।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ নতুন তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত জানান মঙ্গলবার । 'আমজনতার দল' সাধারণ সম্পাদক মো. তারেক রহমান ঠিক তারপরেই অনশনে বসে পড়েন। 

তারেক  জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিবন্ধন না দেয়ার কারণ জানতে চাইলেও কোনো সন্তোষজনক উত্তর মেলেনি। 

তিনি ফেসবুক পোস্টে লেখেন, আমজনগণ পার্টি ৪৩ লাখ গ্রাহকের অর্থ লুট করে এক মাস আগে দল গঠন করেও নিবন্ধন পেল । অথচ তার দল নিবন্ধনের সব শর্ত পূরণ করার পরেও নিবন্ধন মেলেনি। 

রিপোর্টার্স ২৪/জয়

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪