| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় গড়ে উঠবে নতুন বাংলাদেশ : আমিনুল হক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৫ ইং | ২০:৫৯:০৪:অপরাহ্ন  |  ১২৮০৩৮১ বার পঠিত
শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় গড়ে উঠবে নতুন বাংলাদেশ : আমিনুল হক

রিপোর্টার্স২৪ ডেস্ক:বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা–১৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হক বলেছেন, “আগামী প্রজন্মকে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় সমন্বিতভাবে গড়ে তুলতে চায় বিএনপি। আমাদের সন্তানরা যেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বিকশিত হয়—এটাই আমাদের লক্ষ্য।”

বুধবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর রূপনগরে রূপনগর আবাসিক স্কুল অ্যান্ড কলেজ (প্রস্তাবিত) অডিটোরিয়ামে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষায় আমূল পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করে আমিনুল হক বলেন, “আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর শিক্ষা ব্যবস্থাকে একটি উন্নয়নশীল, সাংস্কৃতিক ও খেলাধুলা নির্ভর আধুনিক ব্যবস্থায় রূপান্তরের কর্মপরিকল্পনা নিয়েছেন। এই পরিকল্পনার বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”তিনি আরও বলেন, “শিক্ষা ব্যবস্থায় আমরা এমন এক পরিবর্তন আনতে চাই, যাতে শিশুরা শুধু বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ না থাকে—তারা খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে মানবিক ও সৃজনশীল নাগরিক হিসেবে বেড়ে উঠতে পারে।”

নারী শিক্ষায় বিএনপির অতীত ভূমিকা স্মরণ করে আমিনুল হক বলেন, “বিএনপি যখন রাষ্ট্রক্ষমতায় ছিল, তখন নারী শিক্ষাকে ডিগ্রি পর্যন্ত অবৈতনিক করেছিল। নারী শিক্ষার বিস্তারে এটি ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ, যার সুফল আজও সমাজ পাচ্ছে।”

খেলাধুলার বিকাশে প্রতিশ্রুতি জানিয়ে বিএনপি নেতা বলেন, “আমরা সারা দেশের প্রতিটি উপজেলায় ইনডোর ফ্যাসিলিটিসসহ ‘মিনি স্পোর্টস ভিলেজ’ গড়ে তুলতে চাই। খেলাধুলা জাতিকে সুস্থ ও শক্তিশালী করে—তাই খেলাধুলার বিকাশে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”

রাজধানীর অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা নিয়ে তিনি বলেন, “আমাদের মহানগরে ১০০টি ওয়ার্ড আছে। আমরা চেষ্টা করছি প্রত্যেক ওয়ার্ডে অন্তত একটি করে খেলার মাঠ তৈরি করতে। মাঠগুলো সরকারিভাবে অধিগ্রহণ করে খেলার উপযোগী করা হবে। মাঠের চারপাশে বয়স্কদের জন্য হাঁটার পথ থাকবে, যেন তারা বিকেলে সুন্দর পরিবেশে সময় কাটাতে পারেন।”

শেষে আমিনুল হক যোগ করেন, “আমরা চাই—তরুণ প্রজন্ম মাদক ও অপরাধ থেকে দূরে থেকে খেলাধুলার মাধ্যমে আত্মনির্ভর ও শক্তিশালী নাগরিক হিসেবে গড়ে উঠুক।”

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪