| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাবি না মানলে ১১ নভেম্বর ঢাকায় ভিন্ন পরিবেশ সৃষ্টি হবে: পরওয়ার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৬, ২০২৫ ইং | ১০:০২:২৭:পূর্বাহ্ন  |  ১১৯৪৭৪৩ বার পঠিত
দাবি না মানলে ১১ নভেম্বর ঢাকায় ভিন্ন পরিবেশ সৃষ্টি হবে: পরওয়ার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেছেন,অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোট আয়োজন করতে হবে। অন্যথায় আগামী ১১ নভেম্বর ঢাকায় লাখো জনতার উপস্থিতিতে ভিন্ন রকম পরিবেশের সৃষ্টি হবে। এর আগেই সরকারকে এ বিষয়ে উদ্যোগ নিতে হবে।

 বৃহস্পতিবার (৬ নভেম্বর) ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন হুঁশিয়ার উচ্চারণ করেন তিনি। এ সময় আট দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন,আমরা দেশের যেকোনও সংকটময় মুহূর্তে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। আশা করি তারা বৃহত্তর স্বার্থের বিষয়টি দেখবেন।

তিনি বলেন,‘আমরা সরাসরি প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে গিয়েছিলাম তবে উপদেষ্টা পরিষদের বৈঠক থাকায়, তিনি উপস্থিত ছিলেন না। তখন তার কার্যালয়ের মহাপরিচালক তার কাছে দিতে অনুরোধ করেন। কিন্তু আমরা এতে রাজি হয়নি। আমরা বলেছি প্রধান উপদেষ্টার প্রতিনিধি হিসেবে কমপক্ষে একজন উপদেষ্টাকে আসতে হবে। তখন শিল্প উপদেষ্টা আদিলুর রহমানকে পাঠান প্রধান উপদেষ্টা। তিনি এসে স্মারকলিপি গ্রহণ করেন। তিনি আমাদের ধন্যবাদ জানান এবং প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেবেন বলে প্রতিশ্রুতি দেন।’

এর আগে বেলা ১১টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর পল্টন মোড়ে সমবেত হন ৮ দলের নেতাকর্মীরা। সেখানে বক্তব্য রাখেন দলগুলোর শীর্ষ নেতারা। দুপুর ১২টার দিকে কয়েক হাজার নেতাকর্মীর মিছিল প্রেসক্লাব হয়ে মৎস্য ভবন মোড়ে পৌঁছলে পুলিশ যমুনা সড়ক ব্যারিকেড দিয়ে আটকে দেয়। তাদের অনুরোধে শীর্ষ নেতারা স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। আর নেতাকর্মীরা মৎস্য ভবন মোড়ে অপেক্ষা করেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪